Ad Details
Ad ID: 3991
Added: 10/09/2024
Condition:
Views: 2201
Description
স্বপ্নপুরী পিকনিক স্পট
অবস্থান
স্বপ্নপুরী দিনাজপুর রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত।
যা উপজেলা সদর থেকে ১৫ কি:মি: উত্তর দিকে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীন খালিপপুর মৌজার মধ্যে পরে ।

ইতিহাস
কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: দেলওয়ার হোসেন তার শ্রম ও অর্থের বিনিময়ে ১৯৮৯ সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন। বর্তমানে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো: শিবলি সাদিক এম. পি’র অধীনে এটি চালু আছে।
আয়োজন ও আকর্ষণ
স্বপ্নপুরী পিকনিক স্পটে আছে নানা ধরনের আকর্ষণ যা ছোট থেকে বড় সকলের জন্য উপভোগ্য। এখানে রয়েছে:
বিভিন্ন রাইডস এবং শিশু পার্ক
চিড়িয়াখানা এবং কৃত্রিম প্রাণী জগত
প্রাকৃতিক সৌন্দর্য্যের মতো কৃত্রিম লেক, পাহাড়, ঝর্ণা ও উদ্যান
‘রংধনু’ আর্ট গ্যালারি এবং ‘মহা মায়া ইন্দ্রজাল’ জাদুর গ্যালারি
ভিআইপি, মধ্যম ও সাধারণ শ্রেণীর রেস্ট হাউস
প্রতিটি দর্শক এখানে প্রাণী, প্রকৃতি এবং বিনোদনের মিলিত অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। স্পিডবোটে কৃত্রিম লেকে ভ্রমণ, ছোট রাইডসে চড়া, বিভিন্ন ভাস্কর্য এবং মূর্তির সঙ্গে ছবি তোলা এখানে জনপ্রিয় কার্যক্রম।

রাত্রি যাপন
স্বপ্নপুরীতে রাত কাটানোর জন্য রয়েছে ৫টি কটেজ – সন্ধ্যাতারা, নীলপরী, নিশিপদ্ম, রজনীগন্ধা এবং ভিআইপি কুঞ্জ। এছাড়াও, দিনাজপুর শহরে বিভিন্ন মানসম্মত হোটেলে থাকার সুবিধা রয়েছে।
হোটেল উদাহরণ:
হোটেল কণিকা, স্টেশন রোড
হোটেল ডায়মন্ড, নিউ হোটেল, হোটেল আল রশিদ, হোটেল রেহানা
রাত্রি যাপনের ভাড়া সাধারণ হোটেলে ২০০–১,০০০ টাকা, পর্যটন হোটেলে ১,৫০০–২,২০০ টাকা।
খাবার ও নিরাপত্তা
স্বপ্নপুরীতে রেস্টুরেন্ট এবং রান্নার সুবিধা রয়েছে। এছাড়াও, নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রটির নিজস্ব ব্যবস্থা রয়েছে। ফলে পিকনিক বা অন্যান্য অনুষ্ঠান করার সময় কোনো সমস্যা হয় না।

প্রবেশ মূল্য
অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ: ১০০ টাকা জনপ্রতি
কিভাবে যাবেন
বাস: ঢাকা থেকে নাবিল, এস আর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন। ভাড়া ৮০০–১,৫০০ টাকা।
ট্রেন: কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস। টিকেট ৫৭৫–১,৯৭৮ টাকা।
দিনাজপুর থেকে স্বপ্নপুরীতে সহজে বাস বা সিএনজি ব্যবহার করা যায়।
স্বপ্নপুরী পিকনিক স্পট যোগাযোগ
স্বপ্নপুরীতে যোগাযোগের জন্য দিনাজপুরের ঠিকানা:
দিনাজপুরের হোটেল কণিকা, স্টেশন রোড, দিনাজপুর।
ফোন- 0531-63711
স্বপ্নপুরী বা দিনাজপুরে কোথায় থাকবেন
চাইলে স্বপ্নপুরীর কটেজগুলোতে থাকতে পারবেন।
এছাড়া দিনাজপুর শহরে থাকতে পর্যটন মোটেলে (0531-64718) যোগাযোগ করতে পারেন।
পর্যটনের হোটেলে ঢাকা থেকে বুকিং দিতে ফোন করতে পারেন 9899288-91নাম্বারে।
পর্যটন মোটেলে ১৫০০ থেকে ২২০০ টাকায় রাত্রি যাপন করতে পারবেন।
কিংবা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন দিনাজপুরের সাধারণ মানের হোটেলগুলিতে।
সাধারণ মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল ডায়মন্ড (0531-64629), নিউ হোটেল (0531-68122), হোটেল আল রশিদ (0531-64251), হোটেল রেহানা (0531-64414), হোটেল নবীন (0531-64178), ইত্যাদিতে ২০০ থেকে ১০০০ টাকায় রাত্রি যাপন করতে পারবেন।
দিনাজপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান
দিনাজপুরে এসেছেন আর এই জায়গা গুলো দেখবেন না তা তো হয় না।এখানের সবথেকে সুবিধা হলো আপনি চাইলে একদিনেই সব জায়গা দেখে শেষ করতে পারবেন।
কিভাবে ও কোন কোন জায়গা গুলো দেখবেন এখানে ক্লিক করুনঃ
কান্তজিউ মন্দির
সুখ সাগর
রাম সাগর
এছাড়াও আপনি যা যা তথ্য খুজছেন তা পাবেনঃ>>> দিনাজপুর স্টোর ডট কম